ছবি : সংগৃহিত
সারাদেশ
সড়কের জায়গা দখল করে বাড়ি নির্মাণ

পৌরসভার সড়ক প্রশস্তকরণে প্রতিবন্ধকতা

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের বেলটিয়া পলিশা গ্রামে সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণ করায় সড়ক প্রশস্তকরণ ও ড্রেনের নির্মাণ কাজে প্রতিবন্ধকতার প্রতিবাদে ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

আরও পড়ুন: সাংবাদিকের ওপর চিকিৎসকদের হামলা

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে বেলটিয়ার পলিশা গ্রামের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ওই এলাকার ভুক্তভোগী নার্গিস আক্তার লাইজু, মো. জাকির হোসাইন, শেখ শাহীন, পশু চিকিৎসক জামাল উদ্দিন, রুস্তম আলী, আব্দুল রশীদ চৌধুরী, জবেদা বেগম, আক্তারুজ্জামান (আক্তার) প্রমুখ।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, বেলটিয়া মোড় থেকে পুলিশ লাইন্স সড়কে এলাকার প্রভাবশালী নজরুল ইসলাম সড়কের ১৩ ফিট সরকারি জায়গা দখল করে একতলা ভবন নির্মাণ করেন। এই রোডে জামালপুর পৌরসভার সড়কে প্রশস্তকরণ কংক্রিটের ঢালাই রাস্তাসহ ড্রেনের নির্মাণের কাজ চলছে।

আরও পড়ুন: শিয়ালের ফাঁদে প্রাণ গেলো কৃষকের

নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ৫০ ফুটের মতো কাজ বাকি আছে। নজরুল ইসলাম ওই সড়কের ১৩ ফুট জায়গা দখল করে একতলা ভবন নির্মাণ করেন। তার বাড়ির বেশকিছু অংশ সরকারি জায়গা পড়ায় নকশা অনুযায়ী সড়ক ও ড্রেন নির্মাণের কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

ফলে নির্মাণ কাজ বন্ধ থাকায় একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে আশপাশের বাড়ি তলিয়ে যাচ্ছে। চরম দুর্ভোগের মধ্যে ওই সড়কে পথচারী ও যানবহন চলাচল করছে। ভোগান্তি পোহাচ্ছে আশপাশের বাড়ির লোকজন।

তারা আরো জানান, এ সড়ক নির্মাণ করতে গিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুরাইয়া সুলতানা লিপি, মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলীর বাসা এক ফিটের জন্য দুইটা টাইলস করা বাথরুম ও একটা পুরো দেয়াল ভাঙা হয়েছে। কিন্তু সড়কের মাথায় এসে সড়কটি সংকোচিত হয়ে পড়েছে নজরুল ইসলাম লেবুর একতলা বাড়িটির কারণে। ফলে সড়ক প্রশস্তকরণ ও ড্রেনের নির্মাণকাজ বাধাগ্রস্থ হচ্ছে।

আরও পড়ুন: চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার

পৌর মেয়র সড়ক দখল করে রাখা বাড়ির অংশটুকু ভাঙার নোটিশ দিলেও তা মানছেন না তিনি। এই নিয়ে যে প্রতিবাদ করে তাকেই নানা হুমকি দিচ্ছেন নজরুল ইসলাম।

সড়কের জায়গা দখল করে বাড়ির নির্মণ করায় সড়কের ওই অংশটি সংকুচিত হয়ে পড়েছে। ফলে বড় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। দুর্ভোগের মুখে পড়া মানববন্ধনে উপস্থিত লোকজন দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন করার দাবি জানান পৌর প্রশাসনের প্রতি।

সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণে অভিযুক্ত নজরুল ইসলাম লেবুর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করে ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন: নওগাঁয় দেয়াল ধসে ২ বৃদ্ধার মৃত্যু

এবিষয়ে নজরুল ইসলাম লেবুর স্ত্রী ফাতেমা বেগম দাবি করে বলেন, পৌরসভার তৎকালিন সার্ভেয়ার মমিনকে দিয়ে মাপযোগ করে ম্যাপ অনুযায়ী বাড়ি নির্মাণ করেছিলাম। তখনতো পৌর কর্তৃপক্ষ দাবি করেনি সড়কের ১৩ ফিট জায়গা আপনার বাড়ির মধ্যে পড়েছে তখন বললেতো আমরা ১৩ ফিট ছেড়েই বাড়ি নির্মাণ করতাম।

তাহলে এখন কেন বলছে সরকারি জায়গায় ঘর তুলেছি। তাহলে পাকা দালানঘর ভেঙ্গে সড়ক নির্মাণ করলে আমরা আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছি।

জামালপুর পৌরসভার মেয়র মো: ছানোয়ার হোসেন ছানু বলেন, সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণকারী নজরুল ইসলামকে নোটিশ দেয়া হয়েছিল দখলে থাকা সরকারি জায়গাটুকু ছেড়ে দেয়ার জন্য।

আরও পড়ুন: পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ৫ জনের কারাদণ্ড

তিনি এখনো জায়গা না ছাড়াই সড়ক ও ড্রেন নির্মাণের ওই অংশের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও ড্রেন নির্মাণের বাকি অংশ সম্পন্ন করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা