ছবি-সংগৃহীত
সারাদেশ

চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : খুলনার খালিশপুর এলাকায় নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের চীনা প্রকৌশলী ওয়াং জিও হুয়ায়ের (৪৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : নওগাঁয় দেয়াল ধসে ২ বৃদ্ধার মৃত্যু

শনিবার (২৬ আগস্ট) সকালে রূপসা উপজেলার একটি ইটভাটার পাশে ভৈরব নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওয়াং জিও ঠিকাদারী প্রতিষ্ঠান সানডং সানলং সান হুই ইলেকট্রিক্যাল কোম্পানির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে ভৈরব নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খালিশপুর থানা ও নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস বলেন, ২৪ আগস্ট সন্ধ্যায় ওয়াং জিও হুয়া চুল কাটানোর উদ্দেশ্যে কর্মস্থল খালিশপুরের ৮০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট থেকে বের হন। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তার নিয়োগকারী সংস্থা থানডং সাংলং সাংহুই ইলেকট্রিক কোম্পানির পক্ষ থেকে ২৫ আগস্ট দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা