সারাদেশ

ভাইয়ের হাতে ভাই খুন

ঠাকুরগাঁও প্রতিনিধি : জমিজমা নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভাইদের দায়ের কোপে কামরুজ্জামান ওরফে পালানু চৌধুরী (৪৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন আরও ৫ জন। ৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ২ জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ থাকতে হবে

সোমবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পালানু চৌধুরীর শ্যালিকা হাসিনা বেগম বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান ওরফে পালানু চৌধুরী ওই গ্রামের হারিসুল চৌধুরীর ছেলে।

নিহতের বোন চায়না বেগম জানান, ৪ ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কিছুদিন আগে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে উভয়পক্ষ আদালতে মামলা দায়ের করে।

আরও পড়ুন : কিন্ডারগার্টেনে ছুরি হামলায় নিহত ৬

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি পাহাড়ায় চিকিৎসাধীন নিহতের দুই ভাই আলমগীর ও লুতফর রহমান চৌধুরী বলেন, উভয় পক্ষের মামলাগুলো আপোষ মীমাংসার জন্য ঈদের ছুটিতে ঢাকা থেকে আমি বাসায় এসেছি। গতকাল রবিবার রাতে পালানু চৌধুরীর বাড়ীতে জমিজমা বিরোধের বিষয়টি মীমাংসার জন্য বলতে গেলে আপোষ হবে না বলে জানিয়ে দেয়। এতে বড় ভাই জাকির হোসেন চৌধুরী দা দিয়ে পালানুর মাথায় কোপ মারলে উভয়পক্ষের মধ্যে মারপিট শুরু হয়।

পালানু চৌধুরীর শ্যালিকা হাসিনা বেগম মুঠোফোনে বলেন, পালানুকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীর দুই পা ভেঙ্গে গেছে। মাথার কয়েক স্থানে কোপ লেগে কেটে গেছে। এছাড়াও তার মেয়ে উম্মে হাবিবা কলি ও ছেলে সারোয়ার হোসেন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা পালানু, তার স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে পালানু সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরতর আহত অবস্থায় পালানুর স্ত্রী ও দুই সন্তান চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, দিনাজপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা সেখানে আইনী কার্যক্রম শুরু করেছে। এছাড়াও আমরা বিষয়টি তদন্ত চলছে।এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা