ছবি : সংগৃহিত
সারাদেশ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আলালসহ বিএনপির ৬ নেতার জামিন

রোববার (৯ জুলাই) খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান উক্ত আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা সহ পৌরশহরের মানুষের চলাচলের পথ অবৈধভাবে দখল করে ফুটপাতের মালামাল রাখা পথ দখলমুক্ত করা,শহরের জ্যামজট কমাতে টমটম চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিভিন্ন জন কল্যাণে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আরও পড়ুন: গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে জেলার মানিকছড়িসহ বিভিন্ন স্থানে বিদ্যুতায়নের ব্যবস্থা করা ও ক্ষতিগ্রস্ত রাস্তা গুলো পূনরায় মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করে তোলার জন্য সড়ক বিভাগ ও এলজিইডি কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে জেলার মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি, জেলা চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মুনতাসির জাহান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি চেম্বারের সদস্য সুদর্শন দত্তসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন বিভাগীয় প্রধান, সেনাবাহিনী, বিজিবি, আনসার, প্রেসক্লাবসহ উর্ধতন কর্মকর্তা প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা