ছবি: সংগৃহীত
সারাদেশ

গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সাথে গোলাগুলির ঘটনায় হোসেন আহমেদ কায়সার (৩৫) নামে আরসা সন্ত্রাসীদের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে।

আরও পড়ুন : জুনে সড়কে ঝড়ল ৫০৪ প্রাণ

সোমবার (১০ জুলাই) ভোরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-১৭-তে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২ টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি ও একটি ওয়াকিটকি উদ্ধার করে পুলিশ।

নিহত হোসেন আহমেদ কায়সার উখিয়ার ক্যাম্প-১৭ ব্লক-এইস/৭৯ এর জাফর হোসেনের ছেলে। তিনি স্থানীয়দের কাছে হুসেন মাঝি হিসেবে পরিচিত।

আরও পড়ুন : যেসব ঝুঁকিতে পড়তে পারেন নাগরিকরা

এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আরসার শীর্ষ কমান্ডার হোসেন আহমেদ কায়সারের অবস্থান জানতে পারে সোমবার ভোরে ১৪ এপিবিএনের সদস্যরা ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি টিম নিয়ে উখিয়ার ঐ ক্যাম্প এলাকায় যায়।

সেখানে আরসার সদস্যরা পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করায় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এ সময় আরসার শীর্ষ কমান্ডার হোসেন আহমেদ কায়সার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

আরও পড়ুন : দেশে ফিরেছেন ৩৩৬২৭ জন হাজি

ঘটনাস্থল থেকে ২ টি ওয়ান শুটারগান গান ও ৬ রাউন্ড গুলি ও ওয়াকি টকি উদ্ধার করা হয় বলে এপিবিএন অধিনায়ক জানান।

তিনি আরও জানান, নিহত হোসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামী। তার সহযোগীদের ধরার প্রচেষ্টা চলছে।

আরও পড়ুন : পর্তুগালে সড়কে ২ বাংলাদেশি নিহত

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আরসা ও এপিবিএন সদস্যদের গোলাগুলির ঘটনায় আরসার এক কমান্ডার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে তার লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৭ জুলাই) সকালে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় ৫ জন আরসা সন্ত্রাসী নিহত হয়েছে।

আরও পড়ুন : উদ্বেগের কথা বলেনি ইইউ

একই দিন সন্ধ্যায় পাহাড়ি ঢালুতে আরও এক রোহিঙ্গার গলাকাটা মরদেহ পাওয়া যায়। এ ঘটনার ৩ দিনের মাথায় এবার পুলিশের সাথে গোলাগুলিতে হুসেন মাঝি নিহতের ঘটনা ঘটল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা