সারাদেশ

আলালসহ বিএনপির ৬ নেতার জামিন

শওকত জামান, জামালপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে মামলায় বিএনপির যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ৫ নেতা জামিন পেয়েছেন।

আরও পড়ুন: স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ থাকতে হবে

জামিনপ্রাপ্ত বাকী আসামীরা হলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স,সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

সোমবার দুপুরে বিএনপির নেতারা জেলা ও দায়রা জজ আদলতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। আদালত বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীর যুক্তি তর্ক শুনানী শেষে জেলা ও দায়রা জজ এহসানুর রহমান জামিন মঞ্জুর করেছেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক।

জামিন শেষে আদালত প্রাঙ্গনে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপির নেতাকর্মীরা সরকার পতন একদফা আন্দোলন সামনে রেখে মাঠে নেমেছে। একদফা আদায় না করে ঘরে ফিরে যাবেনা। মিথ্যা গায়েবী মামলা, হামলা ও হয়রানী করে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবেনা বলেন বিএনপি নেতা।

উল্লেখ্য, গত ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদি হয়ে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে বিএনপি ও জামাতের ৬ নেতাকে আসামি করে মামলা দায়ের করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা