ছবি-সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালীতে বাস উল্টে নিহত ১

জেলা প্রতিনিধি : পটুয়াখালীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মামুন (৩৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন : জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

সোমবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মোহাম্মদপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন পটুয়াখালীর দুমকি উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ছেড়ে যাওয়া আল্লাহর রহমত পরিবহনের একটি বাস পটুয়াখালী যাচ্ছিল। পথে নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর নামকস্থানে পৌঁছামাত্র যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে বাসের হেলপার মামুন নিহত হন।

আরও পড়ুন :সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা