ছবি: সংগৃহীত
জাতীয়

লরি উল্টে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাভারে তেলবাহী লরি উল্টে ৫ টি গাড়িতে আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিদগ্ধ ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ফিরতি টিকিট বিক্রি শুরু বুধবার

মঙ্গলবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে সাভারের হেমায়েতপুর জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ৮ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলেন- মিলন মোল্লা (২২), শিশু মিম (১০), আল আমিন (৩৫), নীড়াঞ্জন (৪৫), ট্রাকের হেলপার হেলাল (৩০), সাকিব (২৪), আবদুস সালাম (৩৫) ও নজরুল ইসলাম (৪৫)। এর মধ্যে নজরুল ইসলামের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, আজ সকালে সাভারের হেমায়েতপুর থেকে ৮ জনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নামের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ব্রিজের গার্ডার ধসে নিহত ১

তিনি আরও জানান, বাকি ৭ জনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের ড্রেসিং সম্পন্ন না হওয়া পর্যন্ত দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। দগ্ধদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়।

এ সময় আগুন পাশের প্রাইভেটকারসহ ৫টি ট্রাকে ছড়িয়ে পড়ে। এতে ইকবাল নামে এক ব্যক্তি ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তিনি যশোরের চৌগাছা থানার বাসিন্দা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা