ছবি : সংগৃহিত
সারাদেশ
ডিজিটাল নিরাপত্তা আইন

সাংবাদিকের এক লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রতিবন্ধীদের কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর লেখা পোস্ট করায় ঠাকুরগাঁওয়ের আব্দুল লতিফ লিটু নামে এক সাংবাদিককে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বুধবার (৫ জুলাই) সকালে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবদুল লতিফ লিটু দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারী টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি এবং ঠাকুরগাও সদর উপজেলার পারপুগী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, দুটি ধারায় আদালত আসামি লিটুকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে প্রতি ৫০ হাজারের জন্য তাঁর তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

আরও পড়ুন: সাংবাদিকের এক লাখ টাকা জরিমানা

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর আবদুল লতিফ লিটু প্রতিবন্ধীদের কটূক্তি করে নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর স্ট্যাটাস দেন।

বিষয়টি নজরে এলে রাজশাহী জেলা বাঁধন প্রতিবন্ধী সংস্থার সভাপতি জাহিদুর রহমান ওই বছরের ২৬ অক্টোবর রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিক লিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। পরে এ মামলার তদন্ত হয়।

তদন্তে লিটুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। এরপর এ মামলার বিচার শুরু হয়। ফরেনসিক পরীক্ষা ও সাক্ষীদের সাক্ষ্যে বিচার চলাকালে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তাই আদালত আসামি লিটুকে দোষী সাব্যস্ত করে বুধবার এ মামলার রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন: রেজিস্ট্রেশন না হওয়ায় হতাশায় শিক্ষার্থী নাঈম

আইনজীবী ইসমত আরা আরো জানান, রায় ঘোষণার পর আসামি লিটুকে কারাগারের হাজতে রাখা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করলে তিনি ছাড়া পাবেন। অন্যথায় আদালতের রায় অনুযায়ী তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা