সারাদেশ

সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

মোঃ রাশেদুজ্জামান রাশেদ : পঞ্চগড় তেঁতুলিয়ায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুজন আলী (২৭) নামে আহত এক বাংলাদেশি গরু ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : এদেশের মানুষ আবারও নৌকা চায়

মঙ্গলবার (৪ জুলাই) রাতে রংপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, সোমবার (৩ জুলাই) রাতের আঁধারে ভারতে ঢোকার চেষ্টাকালে উপজেলার দেবনগড় ইউনিয়নের ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সুকানী বিওপির বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় সুজন আলী গুলিবিদ্ধ হয়।

আরও পড়ুন : আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু

একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আনুরুল ইসলামের ছেলে ছিল সুজন আলী।

এদিকে, সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি জানতে একাধিকবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৬ ব্যাটালিয়নে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের বরাত দিয়ে দেবনগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলেমান আলী জানান, গত সোমবার রাতে সুজন আলী সহ স্থানীয় ছয় থেকে সাত জন চোরাই পথে ভারতে গরু আনতে ৫৬ বিজিবির অধীনস্থ সুকানী বিওপির বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় মদনবাড়ী বিওপির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুতর আহত হন সুজন আলী। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুরের এক প্রাইভেট ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : মেক্সিকোতে নারীসহ ৬ জনকে হত্যা

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, মৃত ওই যুবকের মরদেহ ভোররাতে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে, এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ থাকার পাশাপাশি ভারতে কয়েকজন আটক রয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা