সারাদেশ

বাসা থেকে কাউন্সিলরের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : এদেশের মানুষ আবারও নৌকা চায়

মঙ্গলবার (০৪ জুলাই) রাত ১০টার দিকে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাউন্সিলর জাহাঙ্গীর আলম একা ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। সর্বশেষ রোববার সকালে তাকে বাজারে দেখেন এলাকাবাসী। এ সময় তিনি শারীরিক অসুস্থতার কথা বলে নিজ বাসায় চলে যান। এরপর গত দুই দিন তাকে কেউ দেখতে পায়নি। মঙ্গলবার সন্ধ্যার পর তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ বাড়িতে ঢুকে খাটের ওপর অর্ধগলিত লাশ দেখতে পায়।

খবর শোনার পর পার্বতীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন ছাড়াও অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা