প্রতীকী ছবি
সারাদেশ

মা-ছেলেকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘুমন্ত মা-ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার পাঁচোড়া গ্রামে বেপারী বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নিহতরা হলেন- পাঁচোড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী নিপা আক্তার (২৬), তার ছেলে আলী হাসান মুজাহিদ (৮)।

বুধবার (৫ জুলাই) সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, জায়গা-জমিসহ পারিবারিক নানা বিষয় নিয়ে প্রবাসী আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে তার ভাই-ভাতিজাদের দ্বন্দ্ব ছিল। এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে মঙ্গলবার গভীর রাতে আনোয়ার হোসেনের ভাতিজা ঘুমন্ত নিপা ও মুজাহিদকে ঘরে থাকা লাকড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত শুরু করে। অতিরিক্ত আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে সু চির আপিল শুনানি

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ভোরে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে হত্যাকারীর নাম এখনই বলা যাচ্ছে না বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা