ছবি: সংগৃহীত
সারাদেশ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ঢাকাগামী একটি বাসের চাপায় অটোরিকশার চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

আরও পড়ুন : ৬ মাসে ৩৪০ বন্দুক হামলা

বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২) ও একই উপজেলার ডোয়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে ওয়াজেদ (৪০)।

আরও পড়ুন : মা-ছেলেকে পিটিয়ে হত্যা

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইদ্রিস আলী বলেন, সকালে ঢাকাগামী বাস মধুপুরগামী একটি অটোরিকশাকে চাপা দিলে এতে অটোরিকশা চালকসহ ২ জন ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় আরও ৭ জন।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক‌্যাল অফিসার ডা. আল আমিন জানান, দুর্ঘটনায় ৪ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা