ছবি: সংগৃহীত
সারাদেশ

ত্রিশালে বাসচাপায় নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাসচাপায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এতে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এছাড়া এ সময় প্রায় ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় নিহত ৪

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকার এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, এ দুর্ঘটনায় ত্রিশালের রাগামারা আহেদ আলী ছেলে সোহেল মিয়া (৩৫) ঘটনাস্থলে বাস চাপায় আহত হন। অন্যদের সাথে তাকেও উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় শতাধিক মৃত্যু

তিনি আরও জানান, এর আগে ৪ নিহত গার্মেন্টসকর্মী হলেন- সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (৩০), নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮)। অন্য জনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ পরান নামের একটি বাসে সদরের চুরখাই ও ত্রিশাল থেকে ওঠেন গার্মেন্টস কর্মীরা। পথে চেলেরঘাট এলাকায় বাসটির চাকা প্যাংচার হয়ে যায়। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ চলছিল।

আরও পড়ুন: সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

গার্মেন্টস কর্মীরা নেমে তখন অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। পরে বাসের কয়েক জন যাত্রী ইসলাম পরিবহনের আরেকটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করান।

এ সময় রাসেল গার্মেন্টসের একটি বাস এসে দাঁড়িয়ে থাকা যাত্রী ও বাসে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই ৩ জন ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১ জন মারা যান।

ত্রিশাল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, এ ঘটনায় আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ১ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা