ছবি-সংগৃহীত
সারাদেশ

পদ্মায় ধরা পড়ল ১৪ কেজির বোয়াল

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ১৪ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

আরও পড়ুন : শিক্ষামন্ত্রীকে কটূক্তি, শিক্ষকের বিরুদ্ধে তদন্ত

সোমবার (১৯ জুন) সকাল ১০টার দিকে পদ্মা নদীর ঢালার চর এলাকার জেলে মংলা হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে মংলা হালদার বলেন, পদ্মা নদীর ঢালার চর এলাকায় সকালে জাল ফেলি। জাল উঠানোর সময় দেখি বড় একটি বোয়াল মাছ জালে আটকা পড়েছে। মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে মোট ২৪ হাজার ৩৪০ টাকায় বিক্রি করি।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ওপরে

শাকিল সোহান মৎস আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে বোয়াল মাছটি কিনে পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ২৫ হাজার ৭৫ টাকায় বিক্রি করেছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা