সারাদেশ

কিশোরকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

এস আর শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় রোববার রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে সাইফুল বেপারী (১৫) এক কিশোরকে কুপিয়ে বাম হাত কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন গুরুত্বপূর্ণ

আহত সাইফুল ছয়না এলাকার দুলাল ফকিরের ছেলে। এ সময় ফয়সাল বেপারী নামের আরেক যুবক ওই কিশোরকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। সাইফুল ও ফয়সাল বেপারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা পঙ্গ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা দিকে মোবাইল ফোনে কল পেয়ে ঘর থেকে বের হয়ে যায় সাইফুল। বাসায় না ফেরায় পরে পরিবারের সবাই বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে। পুকুর পাড়ে সাইফুল ও ফয়সালকে রক্তাক্ত দেখতে পায় স্থানীয়রা। পরে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন : ঈদের ছুটি বাড়ল

আহত সাইফুল ইসলামের বোন ফারজানা আক্তার বলেন, আমার আর কোন ভাই নাই। ওই আমার একটা মাত্র ভাই। আমরা গরিব মানুষ আব্বায় আর ও কাজ করে আমাদের সংসার চালায়। আমার ভাইয়ের হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে। ওরা ভাইয়ের জীবনটা নষ্ট করে দিলো। ও এখন কী করে খাবে আর কিভাবে চলবে? যারা আমার ভাইয়ের এঅবস্থা করেছে আমি তাদের বিচার চাই।

এদিকে আহত ফয়সালের ভাই রাসেল বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোনো বিরোধ নেই। সে কাজ করে খায়। সে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছে। এই হামলা তাদের পরিকল্পিত হামলা। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

আরও পড়ুন : ১১ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. রিয়াজ মাহমুদ বলেন, এক রোগী হাত বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে এসেছে। আরেকজনের তেমন ভালো না থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা