ছবি-সংগৃহীত
সারাদেশ

বন্যা আতঙ্কে ২০ লাখ মানুষ

জেলা প্রতিনিধি : দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জে চলছে ভারী বৃষ্টিপাত। থামার কোনো লক্ষণ নেই। অন্যদিকে সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুরমা, কুশিয়ারা ও যাদুকাটা নদীসহ প্রধান প্রধান নদ-নদীর পানি বেড়েছে। আরও দুই-তিন দিন এভাবে চলতে থাকলে বন্যার কবলে পড়বে জেলার ২০ লাখেরও বেশি মানুষ।

আরও পড়ুন : গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন গুরুত্বপূর্ণ

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে সুরমা, যাদুকাটা, রক্তি নদীর পানি বাড়লেও বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো জানায়, জুনের ১০ তারিখ থেকে সুনামগঞ্জে মাঝারি ও ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। গেল এক সপ্তাহে চেরাপুঞ্জিতে ৭২০ ও সুনামগঞ্জে ৫০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উজানের ঢল আর ভারি বর্ষণে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি চার মিটার বেড়েছে। হু হু করে পানি ঢুকছে বিশাল হাওড়ে। ঢলের পানিতে পূর্ণ হয়ে ওঠেছে হাওড়।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ওপরে

সুনামগঞ্জের সীমান্তবর্তী নিম্নাঞ্চলে এরইমধ্যে ঢলের পানি ঢোকায় ও সব ধরনের রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ৩ লাখেরও বেশি মানুষ। এমনকি অনেকেই এরইমধ্যে বসতভিটার সব আসবাবপত্র নৌকায় করে উঁচু স্থানে নিয়ে যাচ্ছেন।

নিম্নাঞ্চলের বাসিন্দারা জানান, নদীর পানি বাড়ায় প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা ফজু আহমেদ বলেন, যেভাবে বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত আছে আমরা খুব আতঙ্কে আছি।

নিম্নাঞ্চলের বাসিন্দা পেয়ারা বেগম বলেন, গত বছর বন্যার পানিতে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। সেজন্য এ বছর পানি পুরোপুরি আসার আগে ঘরের আসবাবপত্র নৌকায় করে নিয়ে উঁচু স্থানে নিয়ে যাচ্ছি।

আরও পড়ুন : পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

তবে স্বস্তির বাণী শোনাতে পারেননি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন, আগামী ৪৮ ঘণ্টা সুনামগঞ্জে অতিভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এতে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

প্রসঙ্গত, সুনামগঞ্জে ২০২২ সালের এ সময় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। সরকারি হিসেব অনুযায়ী, সুনামগঞ্জে ওই বন্যায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন; মারা যান ১৫ জন। আর বিধ্বস্ত হয় ৫০ হাজার ঘরবাড়ি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা