সারাদেশ

ভালুকায় অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য আটক

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চোর চক্রের নারী সহ ৪ সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

আরও পড়ুন : ঢাকা-উত্তরবঙ্গ-খুলনা যোগাযোগ বন্ধ

আটককৃতরা হলো, ময়মনসিংহের মুক্তাগাছা রসুলপুর এলাকার মুজিবরের মেয়ে বিথী আক্তার (৩০), ভালুকা উপজেলার গোয়ারী টেক পাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫), হালুয়াঘাট উপজেলার মোহাম্মদ আলীর ছেলে আল-আমীন (৩৫) এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দেওয়ানের চালা এলাকার নজর আলী শেখের ছেলে শামসুল আলম শেখ (৪৫)।

বৃহস্পতিবার (৪মে) রাতে অভিযান চালিয়ে উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকা থেকে ভালুকা মডেল থানার এস.আই রেজাউল করিম ও এস.আই সামিউল তাদের আটক করেন।

আরও পড়ুন : জাপানে শক্তিশালী ভূমিকম্প

পুলিশ জানায়, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি অটোরিকশা চুরি করে যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করতো। চক্রটির মহিলা সদস্য প্রথমে কৌশলে যাত্রী সেজে অটো নিয়ে পৌছায় একটি বাসায়। সেখানে ছদ্মবেশে অবস্থান নেয় চক্রের আরেক সদস্য। মালামাল আনার কথা বলে চালককে নিয়ে মহিলা বাসায় ডুকতেই কৌশলে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতো পূর্ব থেকে অবস্থান নেওয়া ওই সদস্য।

ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, চুরি হওয়া অটোর যন্ত্রাংশ কেটে বিক্রির সময় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা