ছবি-সংগৃহীত
সারাদেশ

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ ‍উপজেলায় ট্রেনে কাটা পড়ে জুয়েল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

আরও পড়ুন : উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শুক্রবার (৫মে) সকাল ৯টার দিকে উপজেলার ১০ নং রেলঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা উপজেলার লোহানীপাড়া ইউপির বানিয়াপাড়া গ্রামের ময়নাল হকের ছেলে। সে বদরগঞ্জের একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতো।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুয়েল রানা তার বাবার কাছে একমাস আগে থেকে বায়না ধরে আসছিলো তাকে মোবাইল কিনে দিতে হবে। কিন্তু তার নিম্নমধ্যবিত্ত বাবা টাকার অভাবে মোবাইল কিনে দিতে পারেনি।

মোবাইল কিনে না দেয়ায় অভিমানে শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের ১০ থেকে ১২ নম্বর রেলঘুণ্টির মাঝামাঝি স্থানে পৌঁছালে জুয়েল রেললাইনে শুয়ে পড়ে। এতে ট্রেনে চাকায় শরীর থেকে গলা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলে জুয়েল মারা যায়।

আরও পড়ুন : উলিপুরে বৈশাখী মেলার উদ্বোধন

ওসি হাবিবুর রহমান বলেন, জুয়েলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রেলপুলিশ আইনি ব্যবস্থা নেবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা