ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : উলিপুরে বৈশাখী মেলার উদ্বোধন

বৃহস্পতিবার (০৪ মে) বিকেলে ঘটনাটি ঘটেছে পৌরসভার নিজাই খামার এলাকায়।

মৃত যুবক পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা আউদিয়ার পাড় এলাকার আজিমুদ্দির ছেলে।

বৃহস্পতিবার বিকেলে আতিকুর রহমান উলিপুর পৌরসভার নিজাই খামার গ্রামে নানা হাবিবুর রহমানের বাড়িতে সুপারি পারার জন্য আমের গাছে ওঠে। সুপারি পাড়া শেষে কাচা বাঁশের কোটা দিয়ে আম পাড়ছিল।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪

এক পর্যায়ে ওই কোটা বিদ্যুতের তারে লাগলে সে বিদ্যুতায়িত হয়ে মারা গিয়ে গাছের ডালে আটকে থাকে। এ সময় নানা হাবিবুর রহমান সুপারি, আম কুড়াচ্ছিল। নাতির কোন সারা শব্দ না পেয়ে উপরের দিকে তাকিয়ে দেখতে পায় সে বিদ্যুতায়িত হয়েছে।

এ সময় তার আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে সঞ্চালন লাইন বন্ধ করে। এরপর তাকে গাছ থেকে নামিয়ে দেখতে পায় সে মারা গেছে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : কুয়াকাটায় পর্যটকের ঢল

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা