ছবি: সংগৃহীত
সারাদেশ

কুয়াকাটায় পর্যটকের ঢল 

জেলা প্রতিনিধি : বুদ্ধপূর্ণিমাসহ ৩ দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ৩

শুক্রবার (৫ মে) সরেজমিনে দেখা যায়, সমুদ্রে উল্লাসে মেতেছেন আগত পর্যটকরা।

আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন : নারী শ্রমিকের মরদেহে আঘাতের চিহ্ন

এ সময় দেখা যায়, অনেকেই ঘুরছেন ওয়াটার বাইক, বিচ বাইক, মোটরসাইকেল কিংবা ঘোড়ায়। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ উপভোগ করছেন।

ঈদের ছুটিতে আশানুরূপ পর্যটক না এলেও বর্তমানে জায়গাটি পর্যটকদের পদচারণায় মুখর। ফলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বিক্রি বেড়েছে।

আরও পড়ুন : আরও ৯ হাসপাতালে ভর্তি

সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রের ঢেউয়ের সাথে হইহুল্লোড়ে মেতে উঠা জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমার ছুটি এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। মোট ৩ দিনের ছুটি পেয়ে পরিবারের সবাইকে নিয়ে এখানে চলে এসেছি। আমার বাচ্চারা কুয়াকাটা সৈকত অনেক পছন্দ করে। আর আমার কাছেও সময় কাটানোর সুন্দর জায়গা এটি।

ঢাকা থেকে আসা শুভ-ইশরাত দম্পতি জানান, পুরো কুয়াকাটা সৈকত ঘুরেছি। খুবই সুন্দর জায়গা। সুযোগ পেলে আবারও আসার ইচ্ছে আছে।

আরও পড়ুন : ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

এছাড়া গ্রিন ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন রাজু জানান, টানা ৩ দিনের সরকারি বন্ধ উপলক্ষ্যে কুয়াকাটায় আজকে হাজার হাজার পর্যটক এসেছে। আশা করছি পর্যটকদের ভালো সেবা দিতে পারব, আমরাও লাভবান হব।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ জানান, ৩ দিনের লম্বা ছুটিতে পর্যটকদের সার্বক্ষণিক সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি। দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক পর্যটক এসেছেন। আমাদের ৭০% হোটেল বুকিং হয়েছে।

আরও পড়ুন :মিয়ানমারের পথে রোহিঙ্গা প্রতিনিধিদল

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, কুয়াকাটায় আগের তুলনায় আজ পর্যটকের আগমন একটু বেশি। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় আমরা কাজ করছি এবং তাদের সেবায় যেকোনো প্রয়োজনে টুরিস্ট পুলিশ সব সময় প্রস্তুত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা