ছবি: সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত  ৩

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নারী শ্রমিকের মরদেহে আঘাতের চিহ্ন

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪ টার দিকে জেলার রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শংকর (৪০), ইলিয়াস আলী (৩৫), নিয়ন (২০)।

আরও পড়ুন : সার্বিয়ায় গোলাগুলিতে নিহত ৮

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয় জন আমাদের এখানে এসেছিল। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শঙ্কর নামে একজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় দগ্ধ ইলিয়াস আলী। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

আরও পড়ুন : আমরা যুদ্ধ বন্ধে ব্যর্থ

আজ শুক্রবার (৫ মে) সকালে নিয়ন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

বর্তমানে রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫) ও আলমগীর (৩৩) নামের ৩ জন চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন : রাজধানীর ১৬ স্থানে অস্থায়ী পশুর হাট

নিহত ইলিয়াস আলীর বড় ভাই আল আমিন জানান, গতকাল রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আমার ভাই দগ্ধ হয়। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে আমার ভাই মারা যায়। আমার বাবার নাম ফজর আলী।

জানা গেছে, নিহত ইলিয়াস আলীর বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার পাগলা এলাকায় এবং নিয়নের বাড়ি রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা