সারাদেশ
রুপপুর প্রকল্প 

নারী শ্রমিকের মরদেহে আঘাতের চিহ্ন

রাকিব হাসনাত, পাবনা: পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন (আরএনপিপি) পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে রিয়াবোভা গুলনারা (৫১) নামের এক রাশিয়ান নারীর উদ্ধার হওয়া মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প

বৃহস্পতিবার (৪ মে) রাত ৯ টার দিকে জেলা পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে গ্রিনসিটির একটি আবাসিক ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই নারী রূপপুর প্রকল্পে এএসই নামে একটি রাশিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন। স্বামীর নাম দিমিত্রি (৫৭)। তিনি রোসেম কম্পানিতে কর্মরত আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াবোভা গুলনারা প্রতিদিনের মতো অফিসের ডিউটি শেষ করে বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর আর কক্ষ থেকে বের হননি। সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: পাকিস্তানে বন্দুক হামলায় ৮ শিক্ষক নিহত

এদিকে প্রথমে পুলিশের পক্ষ থেকে মরদেহ উদ্ধারের ঘটনা স্টোকজনিতের কথা বলা হলেও পরে পুলিশের পক্ষ থেকে হত্যার কথা স্বীকার করা হয়।

জেলা পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা রাত ৯ টার দিকে জানান,ওই নারীর মৃত্য স্বাভাবিক নয়। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী অচেতন। তিনি আরও বলেন, হয়ত তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোন ঝামেলা সৃষ্টি হয়েছিলো। এ কারণে তাকে হত্যা করা হয়েছে। তার স্বামী দিমিত্রি অচেতন অবস্থায় থাকায় প্রকল্পের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো আমাদের কাছে হস্তান্তর করেনি। যেহেতু তারা দুজনই রাশিয়ান নাগরিক এখানে একটু জটিলটা রয়েছে। বিষয়টি নিয়ে একটি রহস্যর তৈরি হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। খুব অল্প সময়ের মধ্যেই মূল রহস্য উদঘাটন হবে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

এ প্রসঙ্গে জানতে চাইলে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ঘটনায় আমরাও কিছু রহস্যর সন্ধান পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রকল্পের সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য বিষয় পর্যালোচনা করা হচ্ছে। নিহত নারীর স্বামী অস্বাভাবিক থাকায় প্রকল্পের চিকিৎসকরা তাঁকে ঘুমের ইনজেকশন দিয়েছে। তিনি ঘুমাচ্ছেন।সুস্থ হলে পুলিশী হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে পুরো বিষয়টি বেড়িয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা