সংগৃহীত
সারাদেশ

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রংপুর প্রতিনিধি : সারাদেশের মতো রংপুর নগরীসহ জেলার কাউনিয়া ও বদরগঞ্জে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় হয়েছে। এ সময় নামাজ শেষে বৃষ্টির মাধ্যমে তীব্র তাবদাহ থেকে পরিত্রাণ পেতে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

আরও পড়ুন : উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার কাউনিয়া উপজেলা ঈদগাহ মাঠে ও দুপুরে রংপুর নগরীর জুম্মাপাড়ার আলহেরা ইনস্টিটিউট স্কুল মাঠে এবং বদরগঞ্জ সরকারি কলেজ মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ উপলক্ষে মাঠে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন ধর্মপ্রাণ সব শ্রেণি বয়সের মানুষ। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়ায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। এসময় মুসল্লিরা অশ্রু সিক্ত নয়নে আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনা করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা