সংগৃহীত
সারাদেশ

ভোলায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা 

ভোলা প্রতিনিধি: ভোলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : গরমে অসুস্থ হয়ে দিনমজুরের মৃত্যু

বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) সকালে জেলা পরিষদ মিলনায়তনে ভোলা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্রশীল এর সভাপতিত্বে ও ফ্যামিলি প্ল্যানিং অফিসার মেহেদী হাসান এর সঞ্চালনায় সভায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, এমসিএইচ সার্ভিসেস ইউনিটের সহকারী পরিচালক ডা. জিন্নাত আরা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. তাপস কুমার শীল, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. অচিন্ত্য কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন প্রমুখ।

আরও পড়ুন : ডাম্প ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত

এ সময় আলোচনায় অংশ নেয় ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবীর,সাংবাদিক আদিল হোসেন তপু সহ আরো অনেকে। কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র দায়িত্বরত স্বাস্থ্য কর্মীদেরকে সাধারণ মানুষের আস্থা অর্জন করে বাড়িতে অনিরাপদ প্রসব বন্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। মানুষ যেন স্বাস্থ্যকেন্দ্র গিয়ে প্রসব সেবা নিতে আগ্রহী হয় সেই আস্থা অর্জন করতে হবে। এসব স্বাস্থ্য কেন্দ্রের বর্তমান কার্যক্রমের বিষয়ে আলোচনার পাশাপাশি আগামীতে অনিরাপদ প্রসব শূন্যর কোটায় নিয়ে আসার ব্যাপারে আলোচনা করেন বক্তারা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা