সারাদেশ

এতিম শিশুদের মাঝে চাল বিতরণ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা মহানগর (দঃ) চকবাজার থানা ২৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ২০০কেজি চাল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : ঝালকাঠিতে ধর্ষণ শেষে হত্যা, গ্রেফতার ১

রোববার (৩০ এপ্রিল) মহদীপুর ইউনিয়নের দোকানঘর এলাকার কেত্তারপাড়া নুরানী হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসায় শিশুদের মাঝে এ চাল বিতরন করা হয়।

প্রতি বছর এতিম শিশুদের হাতে উপহারস্বরুপ এই সামগ্রী বিতরণ প্রসঙ্গে জসিম উদ্দিন জানান, এই শিশুরা তারকাছে অত্যন্ত আপন। কারণ তাদের দোয়া ও নিঃস্বার্থ ভালবাসা তিনি নিত্যদিন অনুভব করতে পারেন।

তিনি বলেন, সমাজের সকলের উচিত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে অপর একজন মানুষের পাশে পাশে দাঁড়ানো। আর এতিম শিশুদের দেখাশোনা করলে সৃষ্টিকর্তার পক্ষ থেকেই পরম প্রশান্তি প্রাপ্তি হয় তাই আমৃত্যু তিনি সামর্থ্য অনুযায়ী মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন ৷

আরও পড়ুন : দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আতোয়ার রহমান, পৌর কাউন্সিলর লিটন, যুবলীগ কর্মী রায়হান সরকার, যুব সংগঠক শেখ মিলন, প্রেসক্লাব যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুজ্জামান, সাংবাদিক আব্দুর রব জেনারুল, মাসুদ রানা সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ৷

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা