সারাদেশ

ধর্ম প্রতিমন্ত্রী কাটলেন কৃষকের ধান

জামালপুর প্রতিনিধি: কৃষি শ্রমিক সংকটের মুখে মাঠে মাঠে পড়ে আছে ধান। কৃষি শ্রমিক সংকট নিরসনে কৃষকদের ধান কাটতে আওয়ামী লীগের কর্মীদের উৎসাহিত করতে ফসলের মাঠে নেমে পড়লেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। নিজ হাতে ধান কেটে কৃষকের ফসল তুলে দিলেন ধর্ম প্রতিমন্ত্রী।

রবিবার (৩০ এপ্রিল) সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা এলাকার হতদরিদ্র কৃষক মনু সেখ ও কানু সেখের দুই বিঘা জমির ধান উপজেলা কৃষকলীগের আয়োজনে দলীয় নেতাকর্মীদের নিয়ে ধান কেটে দেন তারা।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল বলেন, দেশব্যাপী বোরো ধান কাটা শুরু হয়েছে। একদিকে যেমন কৃষি শ্রমিক সংকট রয়েছে অন্যদিকে প্রান্তিক কৃষকরা অর্থ অভাবে ধান কেটে ঘরে তুলতে পারছেনা। মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই অসহায় কৃষকের ধান কেটে দিয়ে ঘরে ফসল তুলে দেয়ার আহবান জানান কৃষকলীগের নেতাকর্মীদের।

কৃষকদের দু:সময়ে পাশে থাকা তাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব যথাযথ পালনে কৃষকলীগের নেতাকর্মীদের উৎসাহিত করতে ধান কাটা কর্মসুচি নিজ নির্বাচনী এলাকা জামালপুরের ইসলামপুরে শুরু করলেন প্রতিমন্ত্রী।

এসময় জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম শাহ্ ফকির ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ কৃষক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা