সারাদেশ
শরীয়তপুরে

পরীক্ষায় অনুপস্থিত ৩১৩, মেয়ে ২০৯ জন!

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেননি ৩১৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২০৯ জনই মেয়ে। চলতি বছর জেলার ৩৩টি কেন্দ্রে মোট ১৪ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৫৫ জন।

আরও পড়ুন: সবাই যেন বিধিমালা মেনে চলেন

রোববার (৩০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

শরীয়তপুর জেলা প্রশাসন কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার প্রধান অফিস সহকারী মো. ফরহাদ হোসেন বলেন, অনুপস্থিত স্কুল শিক্ষার্থী ২১৫ জনের মধ্যে ১৫০ জন মেয়ে, ৬৫ জন ছেলে। মাদরাসার ৭৯ অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে মেয়ে ৫১ ও ছেলে ২৮ জন।

এছাড়া কারিগরি শাখা থেকে ১৯ জন অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে মেয়ে ৮ জন ও ছেলে ১১ জন। কারিগরি ছাড়া স্কুল ও মাদরাসায় ছেলেদের তুলনায় মেয়ে শিক্ষার্থী অনুপস্থিত বেশি।

নানা সময়ে বাল্যবিবাহ ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করা শরীয়তপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন বলেন, বাংলাদেশ সরকার নারী শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করলেও শিক্ষার্থীদের অভিভাবকরা এখন পর্যন্ত পুরোপুরি সচেতন নন। মেয়ে শিক্ষার্থীদের স্কুলে ভর্তির পরেই বিয়ে দিয়ে দেওয়া হয় এখনও।

আরও পড়ুন: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে

সরকার মেয়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। বাবা মায়েদের উচিত অল্প বয়সে মেয়েকে বিয়ে না দিয়ে পড়াশোনা করানো। তাহলে পুরুষের সঙ্গে তাল মিলিয়ে মেয়েরাও এগিয়ে যেতে পারবে।

শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র শর্মা বলেন, বাল্যবিবাহ, বাবা-মায়ের অসচেতনতা, দারিদ্রতা ও দুর্গম চরাঞ্চল মেয়ে শিক্ষার্থীদের অনুপস্থিত হওয়ার ক্ষেত্রে প্রধান কারণ। সরকার বাল্যবিবাহ নিয়ে যে আইন করেছে, তা সবাই মানলে মেয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতির সংখ্যায় বেশি হতো না। বাবা, মা ও শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন মেয়ে শিক্ষার্থীদের বাল্যবিবাহ না দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, বিষয়টি দুঃখজনক। বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যেক স্কুল, উপেজলা প্রশাসন, পুলিশ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল সবাইকে নির্দেশনা দেওয়া আছে। বাবা-মা অসচেতন বলে গোপনে বিয়ে দেন এসব শিশুদের। সামনের দিনে প্রশাসন বাল্যবিবাহ প্রতিরোধে আরও কঠোর হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা