সংগৃহীত ছবি
শিক্ষা

এসএসসি পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনী থাকার তথ্য সঠিক নয়

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এবারের পরীক্ষায় নিরাপত্তার জন্য কেন্দ্রে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

আরও পড়ুন: ৭ কলেজের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, গত সপ্তাহে সচিবালয়ে এসএসসি পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে কোনো আলোচনা হয়নি। কোথা থেকে কীভাবে এ খবর ছড়িয়েছে বিষয়টি আমার জানা নেই।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী । সে হিসেবে এসএসসি পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা কিংবা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব তারা পালন করতে পারেন। তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা