সংগৃহীত
সারাদেশ
ট্রলারডুবি

নিখোঁজ ৪ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে বিয়ের ট্রলারডুবির ঘটনায় বরসহ নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মোট পাঁচজনের মৃত্যু হলো।

আরও পড়ুন: চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

রবিবার (৩০ এপ্রিল) সকালে উপ‌জেলার বদনার চর থেকে তিনজনের ও দুপুরে পাতার চর থেকে একজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

উদ্ধার হওয়া মৃতরা হলেন, রাব্বি দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়া গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (বর), তার মা সেলিনা আক্তার, উত্তর রনগোপালদী এলাকার ধলু হাওলাদারের মেয়ে খাদিজা এবং উত্তর চর শাহজালাল এলাকার বেল্লাল মুন্সির মেয়ে মানসুরা।

আরও পড়ুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪

দশমিনা ফায়ার সার্ভিস স্টেশন লিডার আনোয়ার হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ সবার মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার অভিযান কার্যক্রম শেষ হলো।

প্রসঙ্গত, গত শুক্রবার বিকালে বর রাব্বি হাওলাদার নববধূ সুমাইয়াসহ ১৪-১৫ জন আত্মীয়-স্বজনকে নিয়ে ভোলার চরবোরহান থেকে ট্রলারে করে বাড়ি ফেরার সময় ঝড়ের কবলে পড়ে নদীতে তাদের ট্রলারটি ডুবে যায়। এসময় নিখোঁজ হন পাঁচজন। এর মধ্যে রাব্বি হাওলাদারের ফুফু লিপি বেগমের মরদেহ উদ্ধার হলেও ৪জন নিখোঁজ ছিল।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা