এমদাদুল ইসলাম ভূট্টো
সারাদেশ

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে জি টিভি ঠাকুরগাঁও প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাবজির মিথ্যা অভিযোগে মামলা হয়েছে। মামলা দায়ের করেছেন পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দীন।

আরও পড়ুন: কারখানায় গ্যাস লিক, ১১ জনের মৃত্যু

শুক্রবার (২৮ এপ্রিল) পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দীন বাদি হয়ে দ:বি:৩৮৫/৫০০/৫০৬/৩৪ ধারায় ওই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১০ এপ্রিল জিটিভির ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল হক ভূট্টো বিদ্যালয়ে লোক নিয়োগের বিষয় জানতে বিদ্যালয়ে যায়। কথা বার্তার এক পর্যায় সুষ্ঠুভাবে নিয়োগ দিতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। সেই সাথে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে জড়িয়ে জিটিভিতে পরিবেশন করায় মানহানি ও হেয় প্রতিপন্ন করা হয়েছে।

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহকারি, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশ প্রহরী এবং অফিস সহায়কসহ ৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

এতে বিভিন্ন পদে আবেদন করেন ৫১ প্রার্থী। এই নিয়োগকে কেন্দ্র করে ৫টি পদে ৩য় ও ৪র্থ শ্রেনীর প্রার্থীদের গুনতে হয় ১০-১২ লাখ টাকা এবং কম্পিউটার ল্যাব অপারেটর পদে গুনতে হয় কমপক্ষে ২০ লাখ টাকা। গত ২১ মার্চ ওই বিদ্যালয়ে নিয়োগের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৫ এপ্রিল এ সংক্রান্ত একটি প্রতিবেদন গাজী টেলিভিশনে প্রচারিত হয়।

আরও পড়ুন: দ্বিমুখী আচরণ, আস্থা হারিয়েছে বিএনপি

নিয়োগ বাণিজ্যের সংবাদ প্রকাশিত হওয়ায় প্রভাবশালী মহলের তোপের মুখে পড়ে সাংবাদিক এমদাদুল হক ভুট্রো। ওই মহলটি তাকে নানাভাবে হয়রানি করতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে একটি মামলা দায়ের করে।

এ ব্যপারে জিটিভি’র ঠাকুরগাও প্রতিনিধি এমদাদুল ইসলাম ভূট্টো বলেন সঠিক নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশ করা হয়েছে।

একাধিক সাংবাদিক নেতা, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধি বলেন মিডিয়ার মুখ বন্ধ করার অসৎ উদ্দেশ্যে এই মামলা আনয়ন করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সেই সাথে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন সাংবাদিকের বিরুদ্ধে মামলা রুজুর সত্যতা স্বীকার করে বলেন, পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা