সারাদেশ

আলফাডাঙ্গায় ছিনতাইকারী চক্রের মূল হোতা গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল ছিনতাইকারী সিন্ডিকেট চক্রের মূল হোতা সোহেল মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। সোহেল বোয়ালমারী উপজেলাধীন গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের মৃত জয়েনউদ্দীন মোল্লার ছেলে।

আরও পড়ুন: দ্বিমুখী আচরণ, আস্থা হারিয়েছে বিএনপি

আলফাডাঙ্গা থানা সূত্রে জানা যায়, শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ পার্কের গেটের সামনে মোটরসাইকেল রেখে পাশের শ্রীরামপুর মসজিদে নামাজ পড়ছিলেন শহিদুল ইসলাম। তিনি পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের জয়েনউদ্দীন মোল্যার ছেলে সোহেল মোল্যা শহিদুল ইসলামের মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছিল। পরে আলফাডাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে উপজেলার বুড়াইচ ইউনিয়নের একটি সড়কে বেরিকেড দিয়ে সোহেল মোল্যাকে চোরাই মোটরসাইকেলসহ আটক করে।

তার স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেল ছিনতাইকারী সিন্ডিকেটের আরেক হোতা ও মাদক ব্যবসায়ী বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের রায়পুর গ্রামের মেহেদী হাসান আব্দুল্লাহ্কে গভীর রাতে একটি মোটরসাইকেলসহ আটক করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। আব্দুল্লাহর বিরুদ্ধে বোয়ালমারী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: জাহাঙ্গীরের মায়ের মনোনয়ন বৈধ

এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় সোহেলের নামে মামলা হয়েছে। রবিবার দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মেহেদী হাসান আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত ২৫ মার্চ বোয়ালমারী থানা পুলিশ অভিযান চালিয়ে সোহেল মোল্যার বাড়ি থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই ঘটনার পর থেকে সোহেল পলাতক ছিলো।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের বলেন, মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক মোটরসাইকেল চোরকে আটক করা হয়।

তার স্বীকারোক্তির ভিত্তিতে বোয়ালমারী পৌরসভার ২নং ওয়ার্ডের রায়পুর গ্রামের মেহেদী হাসান আব্দুল্লাহকে একটি মোটরসাইকেলসহ আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোহেলের নামে থানায় মামলা হয়েছে। রবিবার তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা