ছবি: সংগৃহীত
সারাদেশ

৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি : সাতক্ষীরায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ২৫ বিশিষ্ট সাংবাদিক।

আরও পড়ুন : গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

শনিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে এ মামলার নিন্দা জানান তারা।

সম্প্রতি দৈনিক ভোরের পাতা ও ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, দৈনিক পত্রদূত ও এজেড নিউজের প্রতিনিধি হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের প্রতিনিধি শাহীন বিশ্বাসের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন : এসএসসি-সমমান পরীক্ষা শুরু

এ ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকরা জানান, সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামে শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানায় নিম্নমানের ভেজাল সেমাই উৎপাদন করার একটি খবর প্রকাশের পর র‍্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালত উক্ত কারখানাটিতে অভিযান পরিচালনা করে।

বিএসটিআই এর নিবন্ধন ছাড়াই এসব নিম্নমানের সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সিলগালা এবং ২৫ হাজার টাকা জরিমানা করে। এ ঘটনার কয়েকদিন পর ঐ কারখানার মালিক পক্ষ সাজানো একটি মিথ্যা মামলা দায়ের করে।

আরও পড়ুন : দেশের অর্থনীতির প্রশংসায় আইএমএফ

সাংবাদিকরা আরও বলেন, আমরা নিম্ন স্বাক্ষরকারী সাংবাদিকবৃন্দ এই মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

স্বাক্ষরকারী সাংবাদিকরা হলেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সমকাল ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম. কামরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবজমিনের জেলা প্রতিনিধি ইয়ারব হোসেন, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বণিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, হৃদয় বার্তা সম্পাদক জিএম মোশারফ হোসেন, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম জিল্লুর রহমান, এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মেহেদি আলী সুজয়, বাংলা নিউজের জেলা প্রতিনিধি শেখ তানজির আহমেদ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, যায়যায়দিনের জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই, দৈনিক পত্রদূতের চিফ রিপোর্টার আব্দুস সামাদ, দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না ও গ্লোবাল টেলিভিশনে সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা