প্রতীকী ছবি
সারাদেশ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ববিতা বেগম (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী রায়হান মিয়া (৩২)।

আরও পড়ুন : পাবনায় বজ্রপাতে নিহত ২

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে যানা যায়, শনিবার সন্ধ্যার দিকে রায়হান মিয়া ও তার স্ত্রী ববিতা বেগম বোরো ধান মাড়াইয়ের পর বিদ্যুৎচালিত ফ্যানের সাহায্যে চিটা পরিষ্কার করছিলেন। এরই মধ্যে বিদ্যুতের তারে স্পৃষ্ট হন ববিতা। এসময় রায়হান তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ববিতাকে মৃত ঘোষণা করেন। একইসঙ্গে রায়হানকে জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আরও পড়ুন : বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ ববিতা বেগম নিহত হয়েছেন। একইসঙ্গে তার স্বামী রায়হান মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা