সারাদেশ
পৌরসভা নির্বাচন

মাঠে নামলেন মেয়রপ্রার্থী সরওয়ার

কক্সবাজার প্রতিনিধি : পৌরবাসীর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে নেমে গেছেন কক্সবাজার পৌরসভা নির্বাচনের অন্যতম আলোচিত মেয়রপ্রার্থী সাবেক মেয়র সরওয়ার কামাল।

আরও পড়ুন : বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

শনিবার (২৯ এপ্রিল) কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে ১২ জুনের পৌর নির্বাচনে আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা করেছেন নাগরিক ফোরাম সমর্থিত প্রার্থী সরওয়ার কামাল। এসময় তিনি জয়ের লক্ষ্য নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বি করারও ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সরওয়ার কামাল তার মেয়র থাকাকালীন সময়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে বর্তমান পৌর পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলে আগামীতে তিনি নির্বাচিত হলে কক্সবাজার পৌরসভাকে একটি দুর্নীতি ও হয়রানিমুক্ত আধুনিক উন্নত পৌরসভা গড়তে কাজ করবেন।

আরও পড়ুন : সাত নারী ছিনতাইকারী আটক

পৌরবাসীর এতদিনের জল্পনা-কল্পনার অবসানের ঘোষণা দিয়ে এই শক্তিমান মেয়রপ্রার্থী বলেছেন, তিনি খুবই সিরিয়াসভাবে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন। শুধু প্রতিদ্ব›িদ্বতা নয়; জয়ের লক্ষ্য নিয়ে কাজ করবেন এবং তিনি জয়ী হবেন দৃঢ়ভাবে আশাবাদী।

আগামী পৌর নির্বাচন সুষ্ঠু সুন্দর ও প্রভাবমুক্ত করার জন্য নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি তিনি দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

আরও পড়ুন : সিরাজগঞ্জে স্বস্তির বৃষ্টি

নাগরিক ফোরামের সভাপতি সমাজ সেবক মমতাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাগরিক ফোরাম নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা