সারাদেশ

ধান কেটে দিলো নোবিপ্রবি ছাত্রলীগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার কৃষক হোসেন আলীর ৯০ শতাংশ পাকা বোরো ধান কেটে দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ওই ধানগুলো মাড়াই দিয়ে কৃষকের ঘরেও তুলে দিয়েছেন তারা। এতে অর্থের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষক হোসেন আলীর মুখে হাসি ফুটেছে। ছাত্রলীগ নেতাকর্মীদের এমন সহযোগিতা পেয়ে খুশি তিনি।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৪ মাছ বিক্রেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা জাহিদ হাসান শুভ তার নেতাকর্মীদের সাথে নিয়ে এ ধানগুলো কেটে দেন।

কৃষক হোসেন আলী বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকদের মজুরিও এবার বেশি। জেলার বাইরে থেকে এবছর শ্রমিক কম আসায় শ্রমিক সংকটও রয়েছে এবং ঝড় বৃষ্টির শংকায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুচিন্তায় ছিলেন তিনি।

এমনসময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তার জমির ধানগুলো কেটে, মাড়াই দিয়ে ঘরে তুলে দিয়েছে। তাদের এমন উদ্যোগে ভীষণ খুশি তিনি। শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়ায়ে আরও অনেক টাকার দরকার হতো। কোন প্রকার প্রতিদান ছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধানগুলো ঘরে তুলে দিয়েছে। তাদের মতো বাকিরাও যদি এভাবে গরীব কৃষকদের পাশে দাঁড়াতো তাহলে ধান কাটা নিয়ে দুশ্চিন্তা করা লাগতো না। তারা আমার উপকার করেছে। তাদের এমন কর্মকান্ডে আমি অনেক খুশি।

আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই

ছাত্রলীগ নেতা জাহিদ হাসান শুভ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় সারা বাংলাদেশে কৃষকদের সাহায্য করতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা নোবিপ্রবি ছাত্রলীগ গরীব কৃষকদের ধান কেটে ঘরে তুলতে সাহায্য করেছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা