ছবি-সংগৃহীত
সারাদেশ

গুজব রটালে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের শক্ত হাতে দমন করা হবে। কাউকে গুজব ছড়ানোর সুযোগ দেওয়া হবে না।

আরও পড়ুন : এসএসসি ও সমমানের পরীক্ষা কাল

শনিবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সিটি করপোরেশনসহ সব নির্বাচনের দায়িত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও পেশাদারিত্বের জায়গা থেকে পুলিশ সক্ষম রয়েছে। নির্বাচন কমিশনের অর্পিত যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত আছে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনকালীন সময়ে কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে। জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

আরও পড়ুন : চট্টগ্রামে আগুনে ট্রেন চলাচল বন্ধ

পুলিশের মহাপরিদর্শক বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।

গুজব নিরসনে পুলিশ কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের শক্ত হাতে দমন করা হবে। কাউকে গুজব ছড়ানোর সুযোগ দেওয়া হবে না। বিষয়টি আমরা নজরদারীতে রেখেছি।

আরও পড়ুন : সম্পর্ক আরও গতিশীল করার প্রতিশ্রুতি

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মু. মাসুদ রানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিআইডি সিলেট জোনের পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেটের পুলিশ সুপার রওশন উজ্জামান প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা