প্রতীকী ছবি
সারাদেশ

দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অশোক বৈদ্য(৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

আরও পড়ুন : ধর্ম প্রতিমন্ত্রী কাটলেন কৃষকের ধান

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে দীঘিনালা উপজেলার ভাঙ্গাবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অশোক বৈদ্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রনজিৎ বৈদ্যর ছেলে। বৈদ্য দীঘিনালা উপজেলার ব্র্যাক কার্যালয়ে কর্মরত ছিলেন।
আহতরা হলেন, যৌথ খামার এলাকার চয়ন কুমার ত্রিপুরা (২২) এবং চিত্ত মেম্বার পাড়ার ছায়া কুমার ত্রিপুরা (২২)।

আরও পড়ুন : পরীক্ষায় অনুপস্থিত ৩১৩ জনের মধ্যে ২০৯ জনই মেয়ে!

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার ভাঙ্গাবিল্ডিং এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়, এতে আহত হন অশোক বৈদ্য, চয়ন কুমার ত্রিপুরা এবং ছায়া কুমার ত্রিপুরা। এদের মধ্যে অশোক বৈদ্য ছিলেন গুরুতর আহত। পরে তাদের উদ্ধার করে দ্রুত দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অশোক বৈদ্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন : ট্রলারডুবিতে নিখোঁজ ৪ মরদেহ উদ্ধার

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী আবদুল খালেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা