ছবি: সংগৃহীত
সারাদেশ

ঘরে স্ত্রীর মরদেহ, উধাও স্বামী

জেলা প্রতিনিধি : গাজীপুর জেলার শ্রীপুরে ৩ তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাসলিমা আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিখোঁজ রয়েছেন নিহতের স্বামী।

আরও পড়ুন : আল-আকসায় অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা

বুধবার (১২ এপ্রিল) ভোরে শ্রীপুরের চন্নাপাড়া গ্রামে রমিজ উদ্দিন প্রধানের ৩ তলা ভবনের নিচ তলার একটি ফ্ল্যাট থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাসলিমা আক্তার নেত্রকোণার সদর থানার পাটালি গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে।

আরও পড়ুন : দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

জানা গেছে, ৬ বছর আগে প্রেমের সম্পর্কের জেরে কুমিল্লা জেলার বুড়িচং থানার বড়বাড়ি গ্রামের গফুর মিয়া ছেলে মো. আল আমিনকে (৩৪) বিয়ে করেন। তাদের ৪ বছর বয়সী এক ছেলে আছে। তারা ৪/৫ মাস আগে গাজীপুরের শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের রমিজ উদ্দিন প্রধানের ৩ তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। তারা ২ জনেই স্থানীয় কারখানায় কাজ করতেন।

বাড়ির মালিকের মেয়ে সুমাইয়া আক্তার রিমা বলেন, বুধবার সেহরি খাওয়ার পর নিহতের স্বামী আল আমিন তার ভাই মেহেদী হাসান রিমনকে মোবাইল ফোনে তাসলিমার অসুস্থতার কথা জানিয়ে খোঁজ নিতে বলে। রিমন উত্তরা থাকায় বিষয়টি তাদের জানালে, তারা তাৎক্ষণিকভাবে নিচ তলার ফ্ল্যাটে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পায়।

আরও পড়ুন : বঙ্গবাজারে আজ থেকে বসবেন ব্যবসায়ীরা

দরজা খুলে ভেতরে বালিশে চাপা দেওয়া অবস্থায় মুখে রক্ত লেগে থাকা মরদেহ দেখতে পাওয়া যায়। এ সময় বিষয়টি পাশের রুমে ভাড়াটিয়াসহ কয়েকজনকে জানানো হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

নিহত তাসলিমার মামাতো ভাই মো. রাসেল মিয়া বলেন, তাসলিমার স্বামী নিজেকে অবসর সেনাবাহিনীর সৈনিক বলে পরিচয় দিত। তবে আমরা বিষয়টির সত্যতা পাইনি।

আরও পড়ুন : হজযাত্রীদের বায়োমেট্রিক শুরু

তাসলিমার সাথে তার স্বামীর নানা বিষয়ে প্রায়ই ঝগড়া লাগত। গত রোববার (৯ এপ্রিল) তাদের মধ্যে ঝগড়া হলে আমরা পারিবারিকভাবে তা মীমাংসা করে দেই। কী কারণে কে বা কারা এমন কাজ করেছে তা নিশ্চিত নই। আমরা ধারণা করছি আল আমিনই তাসলিমাকে হত্যার পর পালিয়েছে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামীকে আটকের জন্য অভিযান চলছে।

আরও পড়ুন : ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

তাকে আটক করে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করলে মূল ঘটনা বেরিয়ে আসবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা