কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সঙ্গে আরসা সন্ত্রাসীদের সংঘর্ষে আব্দুল মজিদ উরফে লালাইয়া নামের এক আরসা কমান্ডার নিহত হয়েছে।
সারাদেশ

আরসা কমান্ডার নিহতের ঘটনায় গ্রেফতার ৩

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সঙ্গে আরসা সন্ত্রাসীদের সংঘর্ষে আব্দুল মজিদ উরফে লালাইয়া নামের এক আরসা কমান্ডার নিহত হয়েছে। এসময় তিন আরসা সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন পুলিশ। এছাড়াও নিহত আরসা কমান্ডার আব্দুল মজিদ রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত ৪টি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি।

আরও পড়ুন : মিয়ানমারে হামলায় নিহত বেড়ে ১০০

নিহত আব্দুল মজিদ উখিয়া তানজিমারখোলা ক্যাম্প ১৩, ব্লক— ই/৩ এর নুরুল আমিন এর ছেলে। আটককৃত আরসা সন্ত্রাসীদের পরিচয় হলো— ক্যাম্প—১৯ এর কাশেম আলীর ছেলে মোহাম্মদ তাহের (৪৫), একই ক্যাম্পের সলিমুল্লাহ এর ছেলে লিয়াকত আলী (২৫) ও মৃত সৈয়দ হোসেন এর ছেলে জামাল হোসেন (২০)।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের ঘোনারপাড়া পাহাড়ে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ভারতে গোলাগুলিতে নিহত ৪

একইদিন বিকেলে বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমেদ বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় ২০ থেকে ২৫ জনের পুলিশের একটি টিম। এসময় আমিন মাঝির বাড়ির পাশে কয়েকটি ঘর ঘিরে ফেলে এপিবিএন সদস্যরা।পুলিশের উপস্থিতি টের পেলে আরসা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করলে পুলিশও আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। পরে এলাকা ও ঘর তল্লাশি করে তিন আরসা সন্ত্রাসীকে আটক করা হয়। একই সাথে এক আরসা কমান্ডারের লাশ ও একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনার সময় ২ জন পুলিশ সদস্য আহত হন।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের আদালতে প্রেরণ করা হবে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন : তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ

পুলিশ ও রোহিঙ্গা নেতাদের দেওয়া তথ্যমতে, মার্চ মাসে উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে ১০টি পৃথক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ১১ জন রোহিঙ্গা নিহত হন। গুলিবিদ্ধ হয় এক শিশুসহ চারজন। এ নিয়ে গত পাঁচ মাসে আশ্রয়শিবিরে সংঘাতে অন্তত ৩৭ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন রোহিঙ্গা মাঝি, ৯ জন আরসা সন্ত্রাসী, একজন স্বেচ্ছাসেবক ও বাকিরা সাধারণ রোহিঙ্গা।

সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়—সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা আশ্রয়শিবিরে অস্থিরতার জন্য আরসাসহ তিনটি সন্ত্রাসী গোষ্ঠী ও সাতটি ডাকাত দল সক্রিয় আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা