ছবি-সংগৃহীত
সারাদেশ

পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় পুকুরে গোসল করতে নেমে অন্তর (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের উপর হামলা

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করার সময় এ ঘটনা ঘটে।

অন্তর পৌর এলাকার মাঠাপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে। সে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে নাজের আলীর পুকুরে গোসল করতে যায় অন্তর। পুকুরে ডুব দেয়ার পর সে আর উঠে আসেনি। একপর্যায়ে তার চাচাত ভাই সোহান পুকুর থেকে অন্তরকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা