ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধি : মাগুরার সদরে ট্রাক চাপায় সশান্ত শিকদার (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।

আরও পড়ুন : কাভার্ডভ্যানের চাপায় নিহত ২

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জাগলা সাত মাইল নামক স্থানে মাগুরা-যশোর সড়কে ঘটনাটি ঘটে।

নিহত সশান্ত শিকদার উপজেলার জাগলা গ্রামের জিতেন্দ্রনাথ শিকদারের ছেলে।

আরও পড়ুন : গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আজ বিকেলে সদর উপজেলার জাগলা সাত মাইল নামক স্থানে ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী সশান্ত শিকদার গুরুতর আহত হন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা