ছবি: সংগৃহীত
সারাদেশ

ছিনতাইকারীদের পিটিয়ে পুলিশে দিল জনতা 

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ৪ ছিনতাইকারীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন : রুশ আগ্রাসনে নিহত সাড়ে ৮ হাজার

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার কাশালিয়া ইউনিয়নের নয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- উপজেলার পশারগাতি গ্রামের দেলোয়ার হোসেনের ২ ছেলে মেহেদি হাসান ও মিজান শরীফ, মাদারীপুর সদরের ব্রাহ্মন্দি গ্রামের মৃত সিরাজ হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদার (৩৫) ও টেকনাফের নতুন কল্যানপাড়া এলাকার সাব্বির আহম্মেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

আরও পড়ুন : বঙ্গবাজারে আজ থেকে বসবেন ব্যবসায়ীরা

তারা ইমদাদুল হক শিপন নামে নগদের এক কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টায় ছিলেন। তিনি নগদের কাশিয়ানি উপজেলা ডিস্ট্রিবিউশন অফিসার হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, ব্যাংক থেকে ৮ লাখ টাকা তুলে কাশিয়ানি উপজেলার বিভিন্ন দোকানে লেনদেন করতে বের হয়েছিলেন শিপন। তিনি কাশিয়ানির শিনতা গ্রামে পৌঁছালে ছিনতাইকারীরা তার গতিরোধ করে প্রাইভেটকারে তুলে নেয়। টাকা ছিনতাইয়ের পর মুকসুদপুর উপজেলার নয়াকান্দী গ্রামে তাকে ফেলে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়।

আরও পড়ুন : দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

পরে তাদের আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খন্দকার আমিনুর রহমান বলেন, অভিযুক্ত ঐ ৪ জনকে আটকের পর তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন :

তিনি আরও জানান, নগদের ঐ কর্মকর্তার তথ্য মতে প্রায় ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকার মত ছিনতাই হয়েছে। কিন্তু আমরা অভিযুক্তদের কাছ থেকে মাত্র ১৫ হাজার টাকা উদ্ধার করেছি। তদন্ত শেষে বলতে পারবো তার কাছ থেকে সঠিক কত টাকা ছিনতাই হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা