ছবি-সংগৃহীত
সারাদেশ

৩৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জেলা প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ায় সীমান্ত এলাকা থেকে সাড়ে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।

আরও পড়ুন : ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর রাতে বিশেষ অভিযানে এসব জব্দ করা হয়।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের মধুগ্রাম বিওপির বিশেষ টহল দল ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ২১৯৬/৪-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে ছত্রভংগ হয়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।

আরও পড়ুন : পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া মালামাল থেকে ভারতীয় শাড়িসহ চোরাচালানি মালামাল জব্দ করে। মালামালের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ উপায়ে এসব নিয়ে আসে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফেনী ও আশপাশের জেলায় এগুলো বিক্রি করে থাকে।

আরও পড়ুন : ছিনতাইকারীদের পিটিয়ে পুলিশে দিল জনতা

তিনি আরও বলেন, এসব মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা