যশোরে প্রতারণার অভিযোগে পুলিশের বিরুদ্ধে পুলিশের মামলা
সারাদেশ

যশোরে প্রতারণার অভিযোগে পুলিশের বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক:

যশোর: প্রতারণার অভিযোগে বহুল আলোচিত পুলিশের পরিদর্শক মোয়াজ্জেম হোসেনসহ দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মামলায় ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে খুলনা ডিআইজি অফিসে কর্মরত পরিদর্শক মোয়াজ্জেম হোসেন ছাড়াও যশোরের অভয়নগর উপজেলার দিবাগদি গ্রামের সমীর কুমার মিত্রের ছেলে সুমন কুমার মিত্রকে আসামি করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) শার্শা বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক উত্তম কুমার বিশ্বাস মামলাটি করেন।

অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেনের আদালত অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, উত্তম কুমার বিশ্বাস ও মোয়াজ্জেম হোসেন পাশাপাশি গ্রামের বাসিন্দা এবং একই কলেজের ছাত্র ছিলেন। তারা দুইজন যশোর কোতোয়ালি মডেল থানায় একসঙ্গে চাকরি করেছেন। অভয়নগরে চাকরি করার সময় মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে সমীর কুমারের সঙ্গে তার পরিচয় হয়।

এক পর্যায়ে ওসি মোয়াজ্জেম উত্তমকে যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ায় পাঁচ শতক জমি কেনার প্রস্তাব দেন। দরদাম ঠিক করে মোয়াজ্জেম হোসেনের কথা মতো গত বছরের ৮ ডিসেম্বর উত্তম কুমার বিশ্বাস অন্য আসামি সুমন কুমার মিত্রের অ্যাকাউন্টে তিন লাখ টাকা জমা দিয়ে দেন। পরে মোয়াজ্জেম হোসেন টাকা পেয়েছেন বলে তাকে মোবাইল করে জানিয়ে দেন। এরপর বাকি টাকা নিয়ে জমি লিখে দিতে বললে তিনি ঘোরাতে থাকেন। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, মোয়াজ্জেম হোসেনের ঘোষপাড়ায় কোনো জমি নেই। তাই বাধ্য হয়ে টাকা আদায়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা