চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের প্রতিবাদে মানববন্ধন-সড়ক অবরোধ
সারাদেশ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের প্রতিবাদে মানববন্ধন-সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি:

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে অভিযুক্ত পরিবহন মালিকের কাছে ক্ষতিপূরণও দাবি করেন নিহত দিনমজুর পরিবারের সদস্যরা।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজারে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নানা শ্রেণি-পেশার ৫ শতাধিক মানুষের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় সড়কের দুপাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও ট্রাকসহ ছোট-বড় শতাধিক যানবাহন।

দুর্ঘটনাস্থলে গতিরোধক স্থাপন ও নিরাপদ সড়কের দাবি তুলে বক্তারা বলেন, অবিলম্বে অভিযুক্ত বাসচালকের দ্রুত বিচার আইনে শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে ।

গত শনিবার (৮ আগস্ট) ভোরে সরোজগঞ্জ বাজারে রয়েল এক্সপ্রেস পরিবহনের ধাক্কায় নিহত হন দিনমজুরসহ ছয়জন। পরে ওই বাসের চালককে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় সদর থানার সেকেন্ড অফিসার এসআই একরাম হোসাইন বাসচালকসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা