সারাদেশ

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৪০টি মশাল, একটি চাকু ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার হরিদাগাছি গ্রামের মেহেদী হাসান নিরব (২৫) এবং তিলাহারী গ্রামের মশিউর রহমান তুহিন (২৪) ও সুমন আলী (২১)। জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন এ তথ্য জানিয়েছেন।

পুলিশের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী ওই স্থানে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন—এমন প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের অংশ হিসেবে তাঁরা এ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে অন্যরা পালিয়ে যান। আর তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

সাবিনা ইয়াসমিন জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ পলাতক অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মোহনপুর থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

রাজশাহীতে ১৫০ সুবিধাবঞ্চিত কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী

রাজশাহী নগরীর ১৫টি ওয়ার্ডের ১৫০ জন সুবিধাবঞ্চিত কি...

ঢাবিতে ওবিই কারিকুলাম বিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা