সারাদেশ

সাভারে ৩ রাতে ৫ বাসে আগুন, পেট্রোল-কেরোসিন সহ গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে আবারও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে গত তিন রাতে উপজেলার বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো। সর্বশেষ সোমবার দিবাগত রাত ২টার দিকে উলাইলের গেন্ডা ময়লার মোড় এলাকায় পার্কিং করে রাখা সাভার পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় একটি বাসের ভেতরে চালক ঘুমিয়ে থাকলেও দ্রুত নেমে আসায় তিনি প্রাণে রক্ষা পান। একই রাতে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকের সামনে পড়ে থাকা একটি ব্যাগ থেকে অন্তত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পেট্রোল, কেরোসিন ও নাশকতায় ব্যবহারের সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বাসে অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে গেন্ডা ময়লার মোড় এলাকায় পার্কিং করে রাখা সাভার পরিবহনের দুটি বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি বাসের ভেতরের অংশ পুড়ে যায় এবং অন্য বাসটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় একটি বাসের ভেতরে চালক ঘুমিয়ে ছিলেন। আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত বাস থেকে নেমে আসায় তিনি অক্ষত থাকেন।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে ১৫ থেকে ২০টি বাস পার্কিং করা ছিল। এর মধ্যে সাভার পরিবহনের দুটি বাসে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটি নাশকতামূলক বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত রবিবার দিবাগত রাত ১টার দিকে সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে পার্কিং করে রাখা এসবি লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই রাত ৪টার দিকে বলিয়ারপুর এলাকায় একই মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগের দিন শনিবার দিবাগত রাত ৩টার দিকে সাভার থানা স্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাভার পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছিল। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে সোমবার মধ্যরাতে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে একাধিক ককটেলসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলটি সাভার মডেল থানা থেকে প্রায় ১৩০ মিটার দূরে। খবর পেয়ে পুলিশ ওই এলাকা ঘিরে রাখে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ব্যাগের ভেতরে অন্তত তিনটি ককটেল স্পষ্টভাবে দেখা গেছে। তবে ব্যাগে মোট কতটি রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ব্যাগটি পরীক্ষা করার পর ককটেলের সংখ্যা ও ধরন নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, মহাসড়কে অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে জুয়েল (২৪), ফরহাদ আহমেদ (২৩) ও শুভ (২২) নামে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিন বোতল পেট্রোল, এক বোতল কেরোসিন, মার্বেল নিক্ষেপের কাজে ব্যবহৃত একটি গুলতি এবং গাড়ির গ্লাস কাটার কাজে ব্যবহৃত বিশেষ ধরনের একটি খুর উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৫-২০২৬...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ইরান যুদ্ধ সমাপ্তির পথে : ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা