সারাদেশ

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাংগঠনিক সম্পাদক তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে (২৫) বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যার দিকে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাজমীম আরেফিন সিদ্দিকী উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নুরুল বাশার মিয়ার ছেলে।

আলফাডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা ও বিএনপি সমর্থক লাভলু সর্দার বাদী হয়ে মামলাটি করেছিলেন। গ্রেপ্তারকৃত মীম ওই মামলার ৫৭ নম্বর এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি তাজমীম আরেফিনকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৫-২০২৬...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ইরান যুদ্ধ সমাপ্তির পথে : ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা