থাপ্পড় খেয়ে এবার থানাও ছাড়তে হলো এএসআইকে!
সারাদেশ

থাপ্পড় খেয়ে এবার থানাও ছাড়তে হলো এএসআইকে!

নিজস্ব প্রতিবেদক:

বরগুনা: বরগুনার বামনা থানার এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) শত শত মানুষের থাপ্পর মেরেছিলেন ওই থানারই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এরপর ওই এএসআইকেই বামনা থানা থেকে সরিয়ে বরগুনা পুলিশলাইন্সে সংযুক্ত করা হয়েছে। তবে ওসির বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়ার সংবাদ পাওয়া যায়নি।

ওসির থাপ্পর মারার ঘটনায় জেলা পুলিশের গঠন করা তিন সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

রোববার (৯ আগস্ট) রাত ১১টার দিকে ভুক্তভোগী ওই এএসআইকে পুলিশলাইন্সে সংযুক্ত হওয়ার নির্দেশ দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পর পরই দাপ্তরিক কাজকর্ম ও নিজের ব্যাগ-বাক্স গোছানোর প্রস্তুতি শুরু করেন তিনি।

সোমবার (১০ আগস্ট) ওই এএসআই বলেন, ‘আমি পুলিশলাইন্সে সংযুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে কেন বা কি কারণে আমাকে সংযুক্ত করা হয়েছে, তা আমি এখনও অবগত নই।’

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম জানান, ওই এএসআইকে অন্য স্থানে পদায়নে থানা থেকে সরিয়ে পুলিশলাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বরগুনা পুলিশলাইন্সের রেসিডেন্সিয়াল ইনচার্জ (আরআই) মো. মোজাম্মেল হক বলেন, ‘বামনার অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় ওই এএসআইকে এখানে সংযুক্ত হতে বলা হয়েছে। তবে তিনি এখনও সংযুক্ত হননি। কেন বা কি কারণে তাকে পুলিশলাইন্সে সংযুক্ত করা হয়েছে, তা আমি জানি না।’

পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের ভিডিওচিত্র নির্মাণ সহকারী বামনার বাসিন্দা সাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে গত শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় মানববন্ধন করেন এলাকাবাসী। সেই মানববন্ধনে লাঠিচার্জ করেন বামনা থানার ওসি মো. ইলিয়াস আলী তালুকদার। এ সময় তিনি থানার ওই এএসআইকে থাপ্পর মারেন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা